MuktoCareer.com হচ্ছে একটি বাংলা তথ্যভিত্তিক ওয়েবসাইট। এখানে অনলাইন ইনকাম, ব্যাংকিং ও মোবাইল ব্যাংকিং, ব্যবসা এবং প্রযুক্তি নিয়ে সহজ ভাষায় আর্টিকেল প্রকাশ করা হয়। আমাদের পাঠক মূলত শিক্ষার্থী, নতুন ফ্রিল্যান্সার, উদ্যোক্তা এবং যাঁরা কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে নির্ভরযোগ্য তথ্য খুঁজছেন।
এই ব্লগে আমি যেসব বিষয়ে আর্টিকেল লিখি
- অনলাইন ইনকাম: বিভিন্ন ট্রাস্টেড ইনকাম ওয়েবসাইট, ইনকাম অ্যাপস, ফ্রিল্যান্সিং ও ব্লগিং নিয়ে আমার real experience এর উপর ভিত্তি করে আর্টিকেল লিখি।
- ব্যাংকিং: অ্যাকাউন্ট, মোবাইল ব্যাংকিং, কার্ড ও লেনদেন সংক্রান্ত টপিক নিয়ে আর্টিকেল লিখে থাকি।
- ব্যবসা: নতুন উদ্যোক্তাদের জন্য ছোট ব্যবসা ও অনলাইন ব্যবসার আইডিয়া নিয়ে আর্টিকেল।
- প্রযুক্তি: স্মার্টফোন সমস্যার সমাধান, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ও দৈনন্দিন ডিজিটাল বিষয়।
লেখক পরিচিতি

MuktoCareer এর প্রতিষ্ঠাতা ও লেখক ওমর ফারুক। তিনি একজন স্টুডেন্ট ও কনটেন্ট রাইটার এবং চার বছর ধরে বাংলা ভাষায় ব্লগিং করছেন। এই সাইটের সব আর্টিকেল তাঁর নিজের লেখা এবং কনটেন্টের দায়িত্ব তাঁর। অন্য কোনো ওয়েবসাইট বা ব্লগ থেকে কপি করা বা অনুবাদ করে দেওয়া লেখা এখানে পাবলিশ করা হয় না।
আমরা কীভাবে লিখি
- ব্যাংকিং, ফি, লিমিট ও সরকারি নিয়মের মতো বিষয়ে সম্ভব হলে অফিসিয়াল সূত্র (ব্যাংক, মোবাইল ব্যাংকিং সেবা, বাংলাদেশ ব্যাংক) দেখে লিখি এবং আর্টিকেলের নিচে সূত্র দিই।
- যেসব তথ্য সময়ের সাথে পরিবর্তন হয়, সেগুলো নিয়মিত আপডেট করি।
- নিজে যাচাই করতে পারিনি এমন কোনো দাবি “নিশ্চিত” বলে লিখি না।
- আর্থিক বিষয়ের ওপর লেখা আর্টিকেলগুলো সাধারণ তথ্যের জন্য, কোনো ধরনের ব্যক্তিগত আর্থিক পরামর্শ নয়। এই বিষয়ে বিস্তারিত আমাদের Disclaimer পেজে দেওয়া আছে।
আমাদের আয় কীভাবে হয়
MuktoCareer এর সব আর্টিকেল সম্পূর্ণ ফ্রিতে পড়া যায়। সাইটের হোস্টিং ও ডোমেইন খরচ চালাতে আমরা ভবিষ্যতে বিজ্ঞাপন (যেমন Google AdSense) ব্যবহার করতে পারি। অর্থের বিনিময়ে আমরা কোনো পণ্য বা সেবার পক্ষে মতামত পরিবর্তন করি না এবং বিজ্ঞাপন বা স্পনসর করা কনটেন্টকে সম্পাদকীয় আর্টিকেল বলে চালাই না।
ভুল সংশোধন
কোনো আর্টিকেলে ভুল বা পুরোনো তথ্য চোখে পড়লে আর্টিকেলের লিংকসহ আমাদের জানান। আমরা সেটা যাচাই করে দ্রুত ঠিক করবো। কোনো বড় ধরনের সংশোধন করা হলে আর্টিকেলের “Updated on” তারিখ পরিবর্তন হয়ে যায়।
যোগাযোগ
- ইমেইল: info@muktocareer.com
- ফেসবুক পেজ: MuktoCareer
- Contact পেজ
আমরা সাধারণত ২৪–৪৮ ঘণ্টার মধ্যে মেসেজের উত্তর দিয়ে থাকি।
